ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,  ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র সংস্কারে সৎ কর্মকর্তা পদায়ন ও স্বতন্ত্র দুর্নীতি দমন মন্ত্রণালয় গঠনের প্রস্তাব ক্ষমতার কেন্দ্র থেকে আন্দোলন সরাতে মোদি সরকারের নতুন পদক্ষেপ ড. ইউনূসকে হেনস্তা ও অপপ্রচারের তীব্র নিন্দা সাবেক ১২ উপদেষ্টার মারা গেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করল নেটফ্লিক্স রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: রিমি ও সুজনের জামিন নামঞ্জুর যুক্তরাষ্ট্রে অনভিপ্রেত ঘটনার পরও সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ড. ইউনূস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় গভীর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস আরামকো ও রিয়াদ বিমানবন্দরে হামলার হুমকি, এলাকা ছাড়ার আহ্বান হুথিদের

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫৪ জন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৫:২৪ পিএম

দেশজুড়ে মারাত্মক রূপ ধারণ করা ডেঙ্গু পরিস্থিতি প্রতিদিন নতুন আতঙ্ক তৈরি করছে। মশার কামড়ে সৃষ্ট এই প্রাণঘাতী জ্বরে আক্রান্ত হয়ে আজও দেশের বিভিন্ন হাসপাতালে ৯ জনের করুণ মৃত্যু হয়েছে। একই সাথে হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও প্রায় দুই হাজার রোগী। বিশেষ করে চলতি অক্টোবর মাসের শুরু থেকেই ডেঙ্গুর তাণ্ডব ভয়াবহ আকার ধারণ করায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ চরম সীমায় পৌঁছেছে। হাসপাতালগুলোতে শয্যা সংকট ও রোগীদের আহাজারিতে ডেঙ্গু পরিস্থিতি এক মারাত্মক স্বাস্থ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে দেশের এই সর্বশেষ এবং উদ্বেগজনক তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, আজকের ৯ জনসহ চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে। তথ্য অনুযায়ী, এর মধ্যে কেবল অক্টোবরের প্রথম ১২ দিনেই মারা গেছেন ৭১ জন। এ ছাড়া চলতি বছরে মাসেভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়—সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।


বুলেটিনে উল্লেখ করা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩ ৯৬ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু মুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৫ জন। সব মিলিয়ে এ বছর এ পর্যন্ত মোট ৯৭ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮৪৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনায় ২৩০ জন, বরিশালে ১৯৬ জন, রাজশাহীতে ১৮৪ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর