ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বিএইউএসটিতে গবেষণায় অবদানের স্বীকৃতি পেলেন ২৭ জন


  • আপলোড সময় : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৪০ পিএম

নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণা প্রণোদনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।


বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের (আরপিসি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.) এবং রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।


অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে প্রকাশিত গবেষণাপত্রের জন্য শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ২৭ জনকে গবেষণা প্রণোদনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে অবদান রাখা এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও প্রকাশনার প্রসারে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁদের এ প্রণোদনা দেওয়া হয়।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগের লক্ষ্য গবেষণায় যুক্ত শিক্ষক-শিক্ষার্থীদের কাজের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে তাঁদের আরও গবেষণায় উৎসাহিত করা। একই সঙ্গে গবেষণাপত্র প্রকাশে আগ্রহ বাড়ানো ও বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি এবং গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তিনি আশা প্রকাশ করেন, গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা ও স্বীকৃতি শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও আগ্রহী করে তুলবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলতেও এ উদ্যোগ সহায়ক হবে।


উপাচার্য আরও অভিমত ব্যক্ত করেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্মত গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক পরিচিতি আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হবে।


অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল বিএইউএসটি নিউজলেটারের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রকাশনা, বিভিন্ন অনুষ্ঠান, প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরার উদ্দেশ্যে এ নিউজলেটার প্রকাশ করা হয়েছে।


নতুন সংখ্যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড ও সাফল্য সংশ্লিষ্ট সবার কাছে তুলে ধরার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক তথ্য সংরক্ষণ ও প্রচারের সুযোগ তৈরি হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য অংশীজনের মধ্যে তথ্যের আদান-প্রদান সহজ করতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট কর্মকাণ্ডের ধারাবাহিকতা তুলে ধরার পাশাপাশি প্রাতিষ্ঠানিক অর্জন নথিবদ্ধ করা এবং যোগাযোগ জোরদার করার ক্ষেত্রেও এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


গবেষণা প্রণোদনা প্রদান ও নিউজলেটারের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বিএইউএসটি, সৈয়দপুরের গবেষণা, জ্ঞানচর্চা ও প্রাতিষ্ঠানিক প্রকাশনা কার্যক্রমের অগ্রগতির বিষয়টি উঠে এসেছে। এ উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও সম্পৃক্ত হতে উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর