ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,  ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নীতীশের জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’, দাবি বিধায়কের শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত দুই সুপার ট্যাংকার: ইরান মিয়ানমারে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ১১ ইয়েমেনের তাইজে হুথিদের চাপ, কৌশলগত পাহাড় ঘিরে লড়াই বিক্ষোভে উত্তাল প্যারিস, শতাধিক বিক্ষোভকারী আটক আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনে ডিজি, উদ্বোধন করলেন সিমুলেটর ফায়ারিং রেঞ্জ টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে সুমনসহ গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নিশ্চিতে যুক্ত হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’: আনসার ডিজি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: আক্রান্ত ৮৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু , হাসপাতালে ১৮৭২


  • আপলোড সময় : শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৫০ পিএম

দেশে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতির মধ্য দিয়ে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী।


শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নতুন ৭ জনের মৃত্যুর পর চলতি বছরজুড়ে দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। পর্যালোচনায় দেখা গেছে, চলতি অক্টোবর মাসের প্রথম ১৬ দিনেই মারা গেছেন ৯৭ জন। এর আগে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে। তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯১ জন। এ নিয়ে মোট ১ লাখ ৪ হাজার ৪৯১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৮৬৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৩৩ জন, বরিশাল বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন এবং রংপুর বিভাগে ৫৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর