ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,  ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নীতীশের জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’, দাবি বিধায়কের শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত দুই সুপার ট্যাংকার: ইরান মিয়ানমারে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ১১ ইয়েমেনের তাইজে হুথিদের চাপ, কৌশলগত পাহাড় ঘিরে লড়াই বিক্ষোভে উত্তাল প্যারিস, শতাধিক বিক্ষোভকারী আটক আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনে ডিজি, উদ্বোধন করলেন সিমুলেটর ফায়ারিং রেঞ্জ টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে সুমনসহ গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নিশ্চিতে যুক্ত হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’: আনসার ডিজি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: আক্রান্ত ৮৫

প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নিশ্চিতে যুক্ত হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’: আনসার ডিজি


  • আপলোড সময় : শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ সময় : ৮:৩৯ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রান্তিক পর্যায়ের পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা এবং পূজারীদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সুদৃঢ় করতে গাজীপুরের পূর্ব চান্দরা শ্রী শ্রী কালী ও দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার (১৭ অক্টোবর) এই পরিদর্শনকালে তিনি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীলতা, চরম সতর্কতা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর তাগিদ দেন।


পরিদর্শনকালে আনসার মহাপরিচালক জানান, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২ লাখ ১২ হাজারেরও বেশি আনসার-ভিডিপি সদস্য-সদস্যা নিরবচ্ছিন্নভাবে মোতায়েন রয়েছে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ১০৪টি বিশেষ স্ট্রাইকিং টিম সারাদেশে সক্রিয়ভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে তথ্য প্রদানকারী, পরিস্থিতি পর্যবেক্ষণকারী এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে সংযুক্ত রাখা হয়েছে 'শারদীয় সুরক্ষা অ্যাপসে'। এর ফলে মাঠপর্যায়ের তথ্য অতি দ্রুত আদান-প্রদান, পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সুবিধাজনক হচ্ছে।


তিনি আরও উল্লেখ করেন, একদম তৃণমূল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত আনসার-ভিডিপির প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন। যেকোনো সংকট ও প্রয়োজনে সাধারণ মানুষ সর্বদা এই বাহিনীকে পাশে পাবে। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং সাধারণ জনগণের সমন্বিত প্রয়াস অত্যন্ত অপরিহার্য।


মহাপরিচালক হুশিয়ারি দিয়ে বলেন, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে সামাজিক মাধ্যমে বা বাস্তবে গুজব, উসকানি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার মাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সকলকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অত্যন্ত ধৈর্য, সামাজিক সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করতে হবে। প্রশাসনিক সমন্বয় জোরদার করে সব ধরনের বাধাবিপত্তি অতিক্রম করে উৎসবের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।


বাহিনীর জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে তিনি দেশের কর্মহীন যুবসমাজকে আনসার-ভিডিপির বিভিন্ন দক্ষতাভিত্তিক ও আয়বর্ধক প্রশিক্ষণে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। বিশেষ করে ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করার এই উদ্যোগ বেকারত্ব হ্রাস, জীবনমান উন্নয়ন এবং টেকসই আর্থসামাজিক অগ্রগতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখছে।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বাস করে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব। जनনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের পাশে থাকার সুদৃঢ় অঙ্গীকার নিয়ে শারদীয় দুর্গাপূজায় বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর