ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

হিন্দু সম্প্রদায়ে মানুষ আগের চেয়ে অনেক বেশি সুখে-শান্তিতে আছেন: এমপি খোকন তালুকদার


  • আপলোড সময় : শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, "দেশের হিন্দু ভাইয়েরা অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি আনন্দ, সুখ ও শান্তিতে বসবাস করছেন।​ সমাজে একে অপরের সহযোগিতা করলে, বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে।" শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর চিন্তাহরণ সরকার বাড়ি দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খোকন তালুকদার বলেন, "হাজার হাজার কোটি টাকা ঋণ দিলেই উন্নয়ন হয় না। যদি প্রান্তিক মানুষের কাছে বছরে ২০ হাজার টাকাও পৌঁছে, সেটাই অর্থনীতিতে বেশি ভূমিকা রাখে। প্রান্তিক মানুষের হাত শক্তিশালী হলে, অর্থনীতির হাতও শক্তিশালী হবে। সরকারের দেয়া ফ্যামিলি কার্ডের অর্থও জমা করলে অসহায় মানুষ একসময় স্বাবলম্বী হতে পারবে।"


​বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ তুলে ধরে খোকন তালুকদার আরো বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাত্র দুই বছর সময় দিন। যখন সবার ঘরে অনুদানের সহায়তা পৌঁছে যাবে এবং সবাই ফ্যামিলি কার্ড হাতে পাবেন, তখন বুঝতে পারবেন এই আড়াই হাজার টাকা সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। যাদের মাসিক কোনো আয় নেই, তাদের জন্য এই আড়াই হাজার টাকাও অনেক বড় প্রাপ্তি বলে আমরা বিশ্বাস করি।"

অনুষ্ঠানে  অজয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, বিএনপি নেতা রফিক মাতুব্বর, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান কবিরসহ অনেকেই। 

অনুষ্ঠান শেষে সদর উপজেলার কেন্দুয়া, মস্তফাপুর, ঘটমাঝি, ঝাউদী, খোয়াজপুর ইউনিয়নের ৩৯টি পূজা মণ্ডপ পরিদর্শণ করেন সংসদ সদস্য। 




এ সম্পর্কিত আরো খবর