ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

তাড়াশে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি


  • আপলোড সময় : শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ সময় : ৬:১৬ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে মোঃ জলিল নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ ও ঝটিকা অভিযান পরিচালিত হয়।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সার ডিলার মোঃ জলিল দীর্ঘদিন ধরে অসাদুপায় অবলম্বন করে নিরীহ কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত বেঁধে দেওয়া মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করে সার বিক্রি করে আসছিলেন। এমন সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে মহিষলুটি বাজারে অবস্থিত তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। পরিদর্শনকালে অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করা হলে তা সরকারি খাতা ও কোষাগারে জমা করা হয়।


সার্বিক বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, প্রান্তিক কৃষকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে এবং সার বিপণন প্রক্রিয়ায় যেকোনো ধরনের অনিয়ম, কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরি রোধে উপজেলা প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কৃষকরা যেন সরাসরি ও ন্যায্য সরকারি দামে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের তদারকি ও সচ্ছ অভিযান অব্যাহত রাখা হবে।


এ সম্পর্কিত আরো খবর