রাজবাড়ীতে মাস্টার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক মোহাম্মদ রিপন আহমেদের জন্মদিন উদযাপন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ উপলক্ষে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা পরিচালকের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সরকারি কলেজসংলগ্ন প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাস্টার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত ২২ জন শিক্ষার্থী জাপানে যাওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া আরও ১০ জন শিক্ষার্থী জাপানের বিভিন্ন স্কুলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে তাঁরাও যেকোনো সময় জাপানে পাড়ি জমাবেন।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মোহনা ইসলাম বলেন, তাঁদের ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকরা অত্যন্ত যত্নসহকারে জাপানি ভাষা শেখান। পরিচালকের জন্মদিন তাঁদের জন্য আনন্দের একটি উপলক্ষ। এ বিশেষ দিনে তিনি রিপন আহমেদের প্রতি শুভেচ্ছা জানান এবং তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জন্মদিনের আয়োজনে শিক্ষার্থীদের ভালোবাসা ও শুভেচ্ছায় আনন্দ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ রিপন আহমেদ। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, উন্নত জীবন ও সাফল্য কামনা করেন।
রিপন আহমেদ বলেন, শিক্ষার্থীদের জাপানি ভাষায় দক্ষ করে উচ্চশিক্ষা ও উন্নত জীবনের সুযোগ তৈরি করাই তাঁর প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জাপানে পাঠানোর মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, সে প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ জন্য তিনি তাঁর প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের পরিচালককে ঘিরে শিক্ষার্থীদের ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।