ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,  ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ


  • আপলোড সময় : রবিবার ১৮ অক্টোবর, ২০২৬ সময় : ৯:১৭ পিএম

রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে। বিস্ফোরণের পর ঘটনাটিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে শান্তিনগর পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।


পুলিশের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা পুলিশ বক্সের সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, কে বা কারা ককটেল ছুড়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।


ঘটনার পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর