ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

গোয়ালন্দে যৌনপল্লীর আলোচিত ও দাপটে নারী নেত্রী ঝুমুর স্বামীসহ গ্রেফতার


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ৩:৪১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর আলোচিত বাড়িয়ালী ও যৌনকর্মীদের নেত্রী ঝুমুর বেগম (৪২)  ও তার স্বামী আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফকিরকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

গত ৫ আগষ্টের পর হতে তারা দুজনেই আত্মগোপনে ছিলেন। 

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন তাদের মালিকানাধীন নিরালা বোডিং হতে ঝুমুর বেগমকে আটক করে থানা পুলিশ। এ সময় তার কক্ষ থেকে দুই বোতল বিয়ার এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।  

এর আগে শনিবার দিনগত রবিবার রাত পৌনে দুইটার দিকে ওই একই বোডিং হতে জলিল ফকিরকে আটক করে থানা পুলিশ।

জলিল ফকির দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়ার মৃত সৈজদ্দিন ফকিরের ছেলে। 

তিনি দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। 

ঝুমুর বেগম যৌনকর্মীদের সংগঠন অসহায় নারী ও ঐক‍্য সংগঠনের সভানেত্রী এবং উত্তরন ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে কাজ করতেন। উত্তরন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি হাবিবুর রহমান। তার দাপটে ঝুমুর যৌনপল্লীতে ব্যাপক আধিপত্য সৃষ্টি করে একচ্ছত্রভাবে মাদকদ্রব্য ও নারী ব্যবসা নিয়ন্ত্রণ করতো বলে অভিযোগ রয়েছে। এভাবে তারা অঢেল অর্থ-বিত্তের মালিক হন। সাভারে গড়ে তোলেন বহুতল আলিশান বাড়ি। এলাকাতেও রয়েছে অনেক স্হাবর-অস্হাবর সম্পদ। 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঝুমুর বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন একটি মানবপাচার মামলাও রয়েছে। 

এছাড়া জলিল ফকিরকে গোয়ালন্দ ঘাট থানায় গত ১০ ডিসেম্বর দায়ের হওয়া ছাত্র-জনতার উপর হামলা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তাদের দু'জনকেই রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। 


এ সম্পর্কিত আরো খবর