ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

৩৪ বছরে পা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:২৩ এএম

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি তরুণের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের কারিগর জাতীয় বিশ্ববিদ্যালয় পা দিল ৩৪তম বছরে। বুধবার (২১ অক্টোবর) গৌরব ও সাফল্যের সঙ্গে উদযাপিত হচ্ছে দেশের সর্ববৃহৎ এই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয় সেজেছে বিশেষ সাজে; আয়োজন করা হয়েছে প্রীতি ব্যানার স্থাপন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের।

 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান অগ্রযাত্রার সার্বিক চিত্র তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ২০ অক্টোবর মহান জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের পরদিন প্রজ্ঞাপন জারির মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ের কলেজগুলোকে এক ছাতার নিচে আনার লক্ষ্যেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

 

যাত্রার শুরু থেকেই প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারের লাখ লাখ শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে আসছে প্রতিষ্ঠানটি। পরিসংখ্যান বলছে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়ালেখা করছেন, যাদের আলো ছড়াচ্ছেন এক লাখেরও বেশি শিক্ষক।

 

বাস্তবে দেশের মোট উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ চাহিদা একাই পূরণ করছে এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত ১ কোটিরও বেশি শিক্ষার্থী এখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে দেশ-বিদেশের শিক্ষা, প্রশাসন, ব্যবসা ও প্রযুক্তি খাতে নিজেদের মেধার সাক্ষর রেখে চলেছেন। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে সেশনজট দূর করা, কারিকুলাম আধুনিকায়ন ও গবেষণা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই শিক্ষাঙ্গন।


এ সম্পর্কিত আরো খবর