ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

আফগান বধের মিশনে বাংলাদেশ: বাঁচা-মরার ম্যাচে নামছে টাইগাররা


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:৪০ এএম

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়ায় টাইগারদের সামনে সমীকরণ এখন বেশ কঠিন। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় গ্রুপ পর্বের এই বাঁচা-মরার গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান শক্ত করেছে আফগানিস্তান। বর্তমানে +৩.১৬০ নেট রান রেট নিয়ে তারা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে, জিম্বাবুয়ে এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে -১.৯৮০ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

 

ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে কেবল জয় পেলেই চলবে না, সঙ্গে মেলাতে হবে নেট রান রেটের কঠিন সমীকরণও। দলীয় হিসাব অনুযায়ী, বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে, তবে অন্তত ৪১ রানের ব্যবধানে জয় তুলে নিতে হবে।

 

আর রান তাড়ায় নামলে লক্ষ্যমাত্রার ওপর ভিত্তি করে জয়ের সময়সীমা নির্ধারিত হবে। সমীকরণ বলছে, ২০০ রানের লক্ষ্য পেলে তা ৪০.২ ওভারের মধ্যে, ২২০ রান হলে ৪০.৫ ওভারের মধ্যে, ২৪০ রান হলে ৪১.১ ওভারের মধ্যে এবং ২৫০ রানের লক্ষ্য পেলে তা ৪১.৩ ওভারের মধ্যে টপকাতে হবে বাংলাদেশকে। এছাড়া ২৬০ রানের লক্ষ্য হলে ৪১.৪ ওভার, ২৭০ রান হলে ৪১.৫ ওভার, ২৮০ রান হলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে তা ৪২.২ ওভারের মধ্যে সফলভাবে তাড়া করে জয় নিশ্চিত করতে হবে টাইগারদের।

 

পরিসংখ্যানের পাতায় ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২২ বার একে অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। যেখানে উভয় দলই সমান ১১টি করে ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পাল্লা ভারী রয়েছে আফগানদের দিকেই। শেষ ছয়টি সাক্ষাতের পাঁচটিতেই জয় তুলে নিয়েছে আফগানিস্তান, যার সবগুলোই হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবির কন্ডিশনে। ফলে আজকের এই হাইভোল্টেজ ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।


এ সম্পর্কিত আরো খবর