ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

রোনালদোর হতাশার দিনে ফেলিক্সের নৈপুণ্যে জিতল আল নাসর


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:৫৩ এএম

ক্রীড়া ডেস্ক

সহজ সুযোগ হাতছাড়া এবং পেনাল্টি থেকে লক্ষ্যভ্রষ্ট শট—ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ম্যাচটি কাটল তীব্র হতাশায়। তবে পর্তুগিজ মহাতারকার এমন অফ-ডেতেও স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে স্বদেশি জোয়াও ফেলিক্সের একমাত্র নিষ্পত্তিসূচক গোলে নিওমকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।

 

মঙ্গলবার অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই প্রতিপক্ষের জালের সন্ধান পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙার সুবর্ণ সুযোগ পান রোনালদো। ম্যাচের ৪৭তম মিনিটে সাদিও মানের বাঁ-দিক থেকে বাড়িয়ে দেওয়া নিখুঁত উঁচু ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়েছিলেন তিনি। কিন্তু অবিশ্বাস্যভাবে খুব কাছ থেকে শট নিয়ে বল পোস্টের ওপর দিয়ে উ উড়িয়ে মারেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড।

 

এর কিছুক্ষণ পর আল নাসরকে এগিয়ে নেওয়ার আরও একটি দারুণ সুযোগ আসে রোনালদোর সামনে। বক্সের ভেতরে ফাউলের কারণে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক নিতে যথারীতি এগিয়ে আসেন পর্তুগিজ তারকা। তবে সবাইকে হতাশ করে তাঁর নেওয়া জোরালো শটটি লক্ষ্যভ্রষ্ট হলে লিড নেওয়া হয়নি দলের।

 

রোনালদো যখন একের পর এক সুযোগ মিস করে হতাশায় ভুগছিলেন, ঠিক তখনই দলের ক্রাইসিস ম্যান হয়ে আবির্ভূত হন জোয়াও ফেলিক্স। ম্যাচের ৬১তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চমৎকার এক গোলে আল নাসরকে এগিয়ে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। পরবর্তীতে তাঁর করা এই একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে আল নাসর।

 

এই গুরুত্বপূর্ণ জয়ের পর সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে নেমে গেছে নিওম। লিগে সর্বোচ্চ ২৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে আল কادسিয়া এবং ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল-হিলাল।


এ সম্পর্কিত আরো খবর