ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

আঙুল তো উঠবেই: মোদি ও ট্রাম্পের মুখাবয়ব বসিয়ে রাবণ দহন দিল্লিতে


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ৫:২২ পিএম

বিজয়া দশমীর দিন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীকী প্রতিবাদ হিসেবে এক ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক হাইপ্রোফাইল রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বের মুখাবয়ব বসিয়ে এক প্রতীকী ১০ মাথার রাবণের কুশপুত্তলিকা দাহ করেছে সংগঠনটি।


নয়া দিল্লির রাইসিনা রোডে অবস্থিত এনএসইউআইয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'আঙুল তো উঠবেই – রাবণ দহন' শিরোনামে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।


আয়োজকেরা জানান, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, নিয়মিত প্রশ্নপত্র ফাঁস, নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম, জাতীয় সম্পদের অপব্যবহার, উগ্র সাম্প্রদায়িকতা ছড়ানো এবং দেশের সার্বিক সার্বভৌমত্বের ওপর চরম হুমকির বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানাতেই বিজয়া দশমীর দিনে তারা এই পদক্ষেপ নিয়েছেন।


বিক্ষোভের জন্য নির্মিত প্রতীকী দশ মাথার রাবণের কুশপুত্তলিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবি ব্যবহার করা হয়। পাশাপাশি প্রভাবশালী শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম এবং রাজনাথ সিংয়ের মুখাবয়ব যুক্ত করা হয়।


ভারতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে দেশটিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে এনএসইউআই বেশ কিছুদিন ধরে যে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে, বিজয়া দশমীর এই কর্মসূচিটি তারই একটি অনুষঙ্গ।


সংগঠনটির জাতীয় মিডিয়া ইন-চার্জ রবি পান্ডে এবং দিল্লি ইন-চার্জ অখিলেশ যাদব এক যৌথ বিবৃতিতে জানান, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি প্রতিষ্ঠার বিজয়া দশমীতে ভারতীয় জনগণের ভোটাধিকার রক্ষা, সংবিধানের মর্যাদা রক্ষা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতেই তারা রাজপথে এই কুশপুত্তলিকা দাহ করেছেন।

(সূত্র: দ্য ট্রিবিউন)


এ সম্পর্কিত আরো খবর