ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

মাদারীপুরে সিনিয়র সচিব

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

মাদারীপুর প্রতিনিধিঃ

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি অর্থবছর থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জেলা পরিষদ, পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) বিভিন্ন সংস্থার কর্মসূচিতে বৃক্ষরোপণ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শুধু চারা রোপণ নয়, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মো. শহীদুল হাসান।


বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে জেলা পরিষদের চারতলাবিশিষ্ট আধুনিক ভবন উদ্বোধন এবং বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ নেওয়া ৩৫ জন নারীদের মধ্যে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মো. শহীদুল হাসান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অর্থের কোনো ঘাটতি নেই। বিভিন্ন সংস্থার উন্নয়ন কর্মসূচিতে বৃক্ষরোপণ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দিকে খেয়াল রাখতে হবে।


খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে সিনিয়র সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান মাঠের পাশাপাশি আরও একটি করে খেলার মাঠ নির্ধারণের কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ শুরু করেছে এবং একটি কমিটিও গঠন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা ও জেলায় খেলার মাঠ তৈরি করা হবে। এসব মাঠে সুইমিং পুল ও গ্যালারিসহ বিভিন্ন সুবিধা থাকবে। মাঠগুলোকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।


গ্রামীণ যোগাযোগ ও বাজারব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মো. শহীদুল হাসান বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকেরা যাতে ফসল উৎপাদনের পর ন্যায্যমূল্য পান এবং সহজে পণ্য বাজারজাত করতে পারেন, সে লক্ষ্যে গ্রামীণ যোগাযোগ ও পরিবহনব্যবস্থা এবং গ্রামীণ হাটবাজারের বিপণনব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।


অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, অতিরিক্ত বিভাগীয় প্রকৌশলী (ঢাকা বিভাগ) মো. আবদুল বারেক হাওলাদার, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরী, সদস্যসচিব মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী প্রমুখ।


এ সম্পর্কিত আরো খবর