ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,  ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সেরা পরামর্শ দিয়েছেন: ইশরাক বয়স্কভাতার কথা বলে প্রতিবন্ধী বৃদ্ধের জমি লিখে নেওয়ার অভিযোগ খুলনায় সাত সকালে যুবককে গুলি করে হত্যা চট্টগ্রাম বন্দরে পৌঁছাল যুক্তরাষ্ট্র থেকে কেনা গমের চালান ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন অস্ট্রেলিয়ায় সাঁতরে ডুবন্ত চালকের প্রাণ বাঁচালেন সাংবাদিক প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন আশায় বুক বেঁধেছে দাকোপের মানুষ তদন্তের আশঙ্কায় ডেমোক্র্যাটদের প্রতি ইলন মাস্কের হুঁশিয়ারি হরমুজে কুয়েতি তেল ট্যাংকারে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ক্রুরা ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের সমালোচনায় ক্ষুব্ধ ম্যাক্রোঁ

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল যুক্তরাষ্ট্র থেকে কেনা গমের চালান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬ সময় : ১১:২২ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের বাণিজ্যিক অংশীদারির নতুন সুফল হিসেবে বিদেশ থেকে আমদানিকৃত বিশাল পরিমাণের খাদ্যশস্য এসে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসমৃদ্ধ উন্নতমানের গম সফলভাবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাল। বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই গমের চালানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের চুক্তি করা হয়েছিল। সেই চুক্তির আওতায় আমদানিকৃত মোট পরিমাণের বড় একটি অংশ অর্থাৎ প্রায় ১ লাখ ইতোমধ্যে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে এসে পৌঁছেছে। বাকি গমের চালানগুলোও খুব দ্রুত সময়ের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই খাদ্যশস্য সরবরাহের মধ্য দিয়ে বাংলাদেশের চলমান খাদ্যনিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে মার্কিন সহযোগিতা আরও সুদৃঢ় হয়েছে।

 

বিশ্লেষকদের মতে, বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে এই ধরনের বাণিজ্যিক কার্যক্রম দুই পক্ষের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও অনেক বেশি অর্থবহ ও জোরালো করে তুলছে। যুক্তরাষ্ট্র থেকে উচ্চমানের এই গম আমদানির ফলে একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ খাদ্যপণ্য ও গমের চাহিদা পূরণ সহজ হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদারিও নতুন উচ্চতায় উন্নীত হবে। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর পর গমগুলো খালাস করে দেশের বিভিন্ন খাদ্য গুদামে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।


এ সম্পর্কিত আরো খবর