ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

বরিশালে পূর্ববিরোধের জেরে যুবদলকর্মী কুপিয়ে হত্যা, আটক ৯


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৪:১২ পিএম

বরিশাল প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে পূর্ববিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাওছার হাওলাদার (৩২) নামের এক যুবদলকর্মীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাশেদ আমিন হাওলাদার নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা-কান্দী সড়কের গোপালগঞ্জ-বরিশাল সীমান্তবর্তী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত কাওছার হাওলাদার উজিরপুর উপজেলার আলমদী গ্রামের মৃত মোনাফছের হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।


আহত রাশেদ আমিন হাওলাদারের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার সকালে সাতলা একতা বাজার এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাওছার ও আশিকুলের সঙ্গে প্রতিপক্ষের নান্না মোল্লা, সজল মোল্লা, মেহেদী মোল্লা এবং তাদের চাচা কাঞ্চন মোল্লার হাতাহাতির ঘটনা ঘটে। এর আগে উপজেলার আলমদী এলাকায় সজলকে মারধর করার অভিযোগ ছিল নিহতের পক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে সজলের ভাই সৌদি আরবপ্রবাসী ইকবাল হোসেন নান্না সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক স্ট্যাটাস দেন। গত ২১ অক্টোবর সৌদি আরব থেকে দেশে ফেরেন ইকবাল।


রাশেদের দাবি, এসব ঘটনার প্রতিশোধ নিতেই শুক্রবার রাতে ঢাকা ও বরিশাল থেকে মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে একদল লোক সাতলা এলাকায় আসে। রাত ১০টার দিকে সাতলা-কান্দী সড়কের গোপালগঞ্জ-বরিশাল সীমান্তবর্তী এলাকায় কাওছার ও তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তারা একটি সেতু থেকে পাশের বিলের পানিতে ঝাঁপ দেন এবং পরবর্তীতে সড়কের পাশের হাবিব হাওলাদার নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন।


এ সময় ১৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কাওছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তবে রাশেদ ঘরের দরজার আড়ালে লুকিয়ে প্রাণে বেঁচে যান। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওছারকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ গোপালগঞ্জে পাঠানো হয়েছে।


উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বহনকারী একটি সন্দেহভাজন মাইক্রোবাস পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত ও আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মোট ৯ জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর