ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রামুতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের


রায়হান । ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ১১:৩৫ এএম

কক্সকাজার প্রতিনিধি:-
কক্সবাজারের রামুতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো: রায়হান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ মার্চ) বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় এ দূর্ঘটনায় ঘটে। রায়হান উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল তিনটার দিকে উখিয়া থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি কক্সবাজার যাবার পথে পানের ছড়া এলাকায় একটি যাত্রীবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান রায়হান। আর আহত হন ৪ জন।

রামু ক্রসিং হাইওয়ে থানার একটি দল খবর পেয়ে দূর্ঘটনাস্থলে যান এবং আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জানা গেছে, নিহত রায়হান উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠানের মালিক। তিনি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী এ ঘটনায় যুবক মো. রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর