দীর্ঘদিন পর্যটক যাতায়াত বন্ধ থাকার পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সময়সীমায় পর্যটকরা প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণ ও অবস্থান করতে পারবেন।
একই সঙ্গে সেন্টমার্টিন দ্বীপে রাত্রিকালীন অবস্থানের ওপর যে পূর্ববর্তী সাময়িক নিষেধাজ্ঞা ছিল, তা-ও আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সভা। এর ফলে পর্যটকরা দ্বীপে রাত্রিযাপনসহ পূর্ণাঙ্গ ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন।
পর্যটন খাতের ব্যবসায়ীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। দীর্ঘ সময় পর জাহাজ চলাচল এবং দ্বীপে পর্যটক যাতায়াত শুরু হতে যাওয়ায় গতি ফিরবে সেন্টমার্টিনের অর্থনীতিতে।