ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশকে সহযোগিতা করুন: বাগেরহাটে আইজিপি


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৫:২৩ পিএম

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, পুলিশ বাহিনীকে শক্তিশালী ও কার্যকর না করলে সমাজে দিন কিংবা রাতে আমাদের কারোরই স্বাচ্ছন্দে ও নিরাপদে চলাফেরা করার উপায় থাকবে না। তিনি গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকার আহ্বান জানিয়ে বলেন, "আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন।" রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত এক বিশাল কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

জনসচেতনতা বাড়ানো, জনসম্পৃক্ত পুলিশিং ব্যবস্থা জোরদার এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভিন আক্তার এবং হিন্দু কমিউনিটি নেতা প্রদীপ বসু সন্ত।

প্রধান অতিথির ভাষণে আইজিপি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির ওপর আমাদের প্রত্যেকের জীবনযাত্রার মান নির্ভর করছে। কিন্তু এই অগ্রগতির প্রধান অন্তরায় হচ্ছে বেকারত্ব। প্রতি বছর দেশে নতুন করে ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত যুবক বেকারত্বের তালিকায় যুক্ত হচ্ছে, যা একটি বড় চ্যালেঞ্জ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের বিস্তারের ব্যাপারে বর্তমান পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। একই সঙ্গে কিশোর গ্যাং কালচার নির্মূলে তিনি সাধারণ মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, অপরাধ প্রতিরোধে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।



এ সম্পর্কিত আরো খবর