ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

জামালপুরে শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:১৪ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও মেয়াদের সাজা ভোগ করতে হবে।


রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত আসামি মুছা মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচন্ডি গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি এবং স্থানীয় শিশুদের আরবি শিক্ষা দিতেন।


মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ভুক্তভোগী শিক্ষার্থী মসজিদে অন্যান্য শিশুদের সঙ্গে আরবি পড়তে যায়। পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই ভুক্তভোগী শিক্ষার্থীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন ইমাম মুছা মিয়া। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মসজিদ কক্ষেই শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি।


পরবর্তীতে শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারলে ২০২০ সালের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।


মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে পুলিশ আদালতে চার্জশিট (তদন্ত প্রতিবেদন) দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রোববার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।


এ সম্পর্কিত আরো খবর