ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

সৌদিতে আটক ১৪ হাজার, ফেরত পাঠানো হলো ৮ হাজার প্রবাসী


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:৪৮ পিএম

আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে জোরদার অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে আইন ভঙ্গের দায়ে আরও ১৩ হাজার ৯০০ জনেরও বেশি বিভিন্ন দেশের নাগরিককে আটক করা হয়েছে।


রোববার (২৫ অক্টোবর ২০২৬) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ‘গালফ নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, আটককৃতদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে অবৈধ আবাসন (ইকামা) আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জন এবং দেশত্যাগের চেষ্টার সময় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা তথ্য গোপন করে সহায়তার অপরাধে আরও ২১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।


বর্তমানে মোট ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী। তাঁদের মধ্যে ২০ হাজার ২৫২ জনকে প্রয়োজনীয় ট্রাভেল পারমিট বা আউটপাস সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে বা দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ৬ হাজার ৫৫৫ জনের নিজ দেশে ফেরার চূড়ান্ত ফ্লাইট প্রক্রিয়া চলমান রয়েছে।


সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরণের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। তবে সদ্য ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশী বা অন্যান্য কোন দেশের নাগরিক রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানায়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


এ সম্পর্কিত আরো খবর