ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নরসিংদীতে ৩ সন্তানের জননী ধর্ষনের শিকার


গ্রাফিক্স : আকাশ জমিন

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৯:৪০ পিএম

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর রায়পুরায় তিন সন্তানের জননী ৪০ বছর বয়সী সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধু নিজ ঘরে ধর্ষণের শিকার হয়েছে। পরে সোমবার বিকালে ভুক্তভোগী  নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কলিমুল্লাহ-এর কাছে ঘটনার বর্ণনা দেন।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে রবিবার (১৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে। ধ*র্ষণের সময়কার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে ধ*র্ষণে সহযোগীতাকারীরা এবং ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে এক সংগে জ/বাই করে হ/ত্যা করার হু/মকি দিয়ে চলে যায়।



জানা যায়, তারাবি নামাজ চলাকালে বৃষ্টির সময় একই এলাকার রতন মিয়ার পুত্র রাকিব মিয়া (৩২) অজিত চন্দ্র দেবনাথ এর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে একা ঘরে পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে নেয়। রাকিব ও তার তার সহযোগীরা মহিলার কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সেই সাথে চলে যাবার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে এক সংগে জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দেয়।


ধর্ষক রাকিব একজন মাদক কারবারী ও সেবনকারী। সে একাধিক মা'দক মামলার আসামী, তার বি'রুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।


এবিষয় নিয়ে অভিযোগ করতে ভুক্তভোগী নিজেই সোমবার বিকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়েউপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ-এর কাছে  ঘটনার বর্ণনা দেন। ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। 


এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ইন্সপেক্টর তদন্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। দ্রুততম সময়ের মধ্যেই তারা গ্রেপ্তার হবে। 
#


এ সম্পর্কিত আরো খবর