ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

খরুচে বোলিংয়ে ঘরোয়া ক্রিকেটে তাসকিনের বিব্রতকর রেকর্ড


তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১০:১৪ এএম

ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে আবার দেখা মিলল রানবন্যার দিনের। বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম ব্যাট করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটায় যারা চোখ রেখেছেন, তাদের জন্য ছিল নিখাঁদ বিনোদন। এক এনামুল হক বিজয় করেছেন ১৪৯ রান। 


তবে বিজয়ের পাশাপাশি সেঞ্চুরি করেছেন আরও একজন। তিনি তাসকিন আহমেদ। তাসকিনের এই সেঞ্চুরিটা অবশ্য ব্যাট হাতে না। বরং খরুচে বোলিংয়ের সুবাদে করেছেন এই সেঞ্চুরি। মোহামেডানের হয়ে বল হাতে ৩ উইকেট পেলেও খরচা করেছেন ১০৭ রান। 


লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের যা সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। তার ওপরে এদিন সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন তোফায়েল আহমেদ। ২৯ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস ছিল তার। তাসকিনের শেষ দুই ওভারেই এসেছিল ৪৫ রান। এর অনেকটাই ছিল তোফায়েলের ব্যাট থেকে।  


তাসকিনের ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের  বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল ১০৪।  ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে  ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের পেসার শাহাদাত হোসেন। এছাড়া গেল বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন।


এ সম্পর্কিত আরো খবর