ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

গোয়ালন্দের পুলিশি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ আটক-৩


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ২:৪৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উত্তর দৌলতদিয়া পুড়াভিটা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নেয়াকালীন সময়ে হাতেনাতে ৩ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ।  

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার সদর উপজেলার সূর্য‍্য নগর গ্রামের মুসলেম সরদারের ছেলে মো: আকাশ সরদার (১৯), রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনী নগর গ্রামের ইউনুচ সরদারের ছেলে মো: মিনহাজুল সরদার (২০), রাজবাড়ী সদর উপজেলার চর নারায়নপুর গ্রামের মো. আজাহার মাষ্টারের ছেলে মো: আতাহার (২৬)।


থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদঘাটনে সদা বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় ১৭ মার্চ দিবাগত রাত ১১ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আমিনুল হক সংগীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পুড়াভিটার বাসিন্দা মৌসুমী'র বাড়ীর সামনে গলির রাস্তার উপর হতে তাদেরকে আটক করে। 

আটকের সময় তাদের কাছ থেকে ডাকাতির জন‍্য ব‍্যবহৃত ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি নীল রংয়ের সুজুকি ১৫০ সিসি মোটর সাইকেল জব্দ করে।

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর