ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী নিহত


ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী নিহত । ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫ সময় : ৭:৪৯ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানক্ষেতে সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।


মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বোরো ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে শিলার স্বামী কাওছার মোল্যার সাথে বর্গা মালিক রবি মোল্যার সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় রবি মোল্যার লোকজন গৃহবধূ শিলা ও তার ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম এবং ননদ জামাই আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।


কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধানক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’


এ সম্পর্কিত আরো খবর