ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

চলনবিলে সাদা সোনা খ্যাত রসুনের বাম্পার ফলন


সিরাজগঞ্জের তাড়াশ উপ‌জেলাটি মুল‌তো চলনবিল অধ্যুষিত এলাকা। ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১০:৫৩ এএম

সিরাজগঞ্জের তাড়াশ উপ‌জেলাটি মুল‌তো চলনবিল অধ্যুষিত এলাকা। খানকার রসুন চাষীরা জমি থেকে রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলনও ভা‌লো তাই কৃষকও খুশি। বাজারে রসুনের দাম ভা‌লো উৎপাদন যে‌হেতু ভা‌লো তাই কৃষক লা‌ভের আশা কর‌ছেন। তারা স্বপ্ন বুনছেন সাদা সোনা খ্যাত রসুনের বাড়তি আয়ে। সরজমিনে দেখা যায়, জমি থেকে রসুন তুলতে চাষিদের কর্মব্যস্ততা।

তাড়াশ উপজেলায় সবথেকে বেশি রসুন চাষ হয়েছে  ন্নাবাড়ি, বিলনাদো, চরহামকুড়িয়া, উত্তর শ্যামপুর, কাঁটাবাড়ি। সব‌চে‌য়ে বেশী চাষ হ‌য়ে‌ছে পাটনাই জাতের রসুন।

উপজেলা কৃষি অফিস সু‌ত্রে জানা য়ায়, "চল‌তি বছর ৪৭৫ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। বাজার ভালো থাকলে লাভও ভা‌লোই হবে। বাজার একটু কমে গে‌লেও তরুমুজ ও বাঙ্গী চাষ ক‌রে তা পুষিয়ে নি‌তে পার‌বে।"

বিলনাদো এলাকায় রসুনের ব্যবসায়ী সবুজ হোসেন ব‌লেন, “আকার, মান ও জাতভেদে এখন প্রতিমণ রসুনের দাম ১৬শ টাকা থেকে ২৮শ টাকা। বাজারে খুচরা ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে রসুন।" চলনবিলের সাদা সোনা খ‌্যাত রসুন স্থানীয় চাহিদা মিটিয়ে ময়মনসিংহ, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, চলনবিলের সাদা সোনা খ‌্যাত রসুনের বাম্পার ফলন হয়েছে, বাজার রসুনের দামও ভালো আছে। রসুনের ভালো ফলন ও বাজারে ভালো দাম থাকার কৃষক লাভবান হ‌বে।


এ সম্পর্কিত আরো খবর