ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ ৪৮ শতাংশ শিক্ষার্থীর মৌলিক জ্ঞান অর্জন হলো না কেন, দায় কার? হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যু বেড়ে ১২৫৪ প্রধানমন্ত্রীর নজরে টাঙ্গাইলের বাবুপুরের মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী ঘোষণা মধ্যপ্রাচ্যজুড়ে ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করেছে ইরান মাদারীপুরে জামায়াত নেতার ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: প্রতিমন্ত্রী শাহে আলম

তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৬:১০ পিএম

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর বান্ধবী সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের দিন রাতে উত্তরার একটি বার অ্যান্ড রেস্টুরেন্টে তাহসিফের সঙ্গে সিসিটিভির ফুটেজে দেখা যাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।


রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনে উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর রাতে উত্তরা 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট'-এ ভিকটিম তাহসিফের সঙ্গে আসামি দিশার যাতায়াত এবং মোটরসাইকেল গ্যারেজসহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরার স্পষ্ট প্রমাণ সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে।


এছাড়া মোবাইল ফোন নেটওয়ার্ক বিশ্লেষণ ও পূর্বে রিমান্ডে পাওয়া মূল অভিযুক্ত আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের তথ্য মিলিয়ে দেখতে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা শুধু সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেপ্তারের দাবি জানিয়ে রিমান্ড বাতিল ও জামিনের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এ সম্পর্কিত আরো খবর