ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ ৪৮ শতাংশ শিক্ষার্থীর মৌলিক জ্ঞান অর্জন হলো না কেন, দায় কার? হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যু বেড়ে ১২৫৪ প্রধানমন্ত্রীর নজরে টাঙ্গাইলের বাবুপুরের মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী ঘোষণা মধ্যপ্রাচ্যজুড়ে ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করেছে ইরান মাদারীপুরে জামায়াত নেতার ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: প্রতিমন্ত্রী শাহে আলম

আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৬:২১ পিএম

আরব উপসাগরে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকারে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ‘আল মায়েদা’ নামক এই বাণিজ্যিক ট্যাংকারটিতে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।


প্রতিবেদনে জানানো হয়, হামলার পর কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জাহাজের কোনো নাবিক হতাহত হননি এবং সকলেই সম্পূর্ণ সুস্থ আছেন। এছাড়া হামলার ফলে আশপাশের পরিবেশগত কোনো ধরনের ক্ষতি হয়নি। সৌভাগ্যবশত নৌযানটি বর্তমানে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে এবং এর কার্যক্রম সচল রয়েছে। তবে ঠিক কী কারণে এবং কারা এই হামলার পেছনে জড়িত, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল আরব উপসাগরীয় অঞ্চল, যা পারস্য উপসাগর নামেও পরিচিত, সেখান থেকে হরমুজ প্রণালি পেরিয়ে এই ট্যাংকারগুলোর যাতায়াত করতে হয়।


এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলজাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের নির্ধারিত শর্তগুলো পুরোপুরি মেনে নেয়, তবে মাত্র দুই দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া হবে। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরান ও ওমানের নির্ধারিত নতুন রুটের আনুষ্ঠানিক স্বীকৃতি, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাসদস্যের সংখ্যা হ্রাস, ইরানের তেল রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা পুনর্বহাল, কাতারে জব্দকৃত তহবিলসহ সমস্ত অবরুদ্ধ অর্থ ছাড়, হরমুজে নির্দিষ্ট রুট ছাড়া বাকি সব রুট বন্ধ করা এবং লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে সামরিক আগ্রাসন ও যুদ্ধ বন্ধ করা।


সূত্র: আলজাজিরা


এ সম্পর্কিত আরো খবর