ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই : ক্যাবরেরা


ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই : ক্যাবরেরা

  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১১:৪৬ এএম

ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার অধীন বাংলাদেশ দল সৌদি আরবে এক সপ্তাহ ক্যাম্প করেছে এবং অনুশীলন ম্যাচও খেলেছে একটি। এরপরও আকস্মিকভাবে কোচ ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ায় সমর্থক-ফুটবলপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছেন। 


টানা দ্বিতীয় দিনের মতো ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন করছেন ভক্ত-সমর্থকরা। তবে এরই মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের ক্যাবরেরা অকপটেই জানিয়ে দিলেন, এখন আর ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই।


সৌদি আরব থেকে ফেরার পর গতকাল প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ফাহমিদুলকে না আনার কারণ ব্যাখ্যা বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। ’ 


আর আজ বুধবার (১৯ মার্চ) ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, ‘ফাহমিদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমি তাকে খুব ভালো করেই চিনি। তাকে আমিই ডেকেছিলাম। সে একজন মেধাবী খেলোয়াড়। তার যোগ্যতা রয়েছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। তবে আমার মনে হয়, জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে তার আরও সময় প্রয়োজন। তার দলে ফেরার কোনো সম্ভাবনা নেই। সে এখন ইতালিতে।’


এ সম্পর্কিত আরো খবর