ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাংবাদিক ফারুক আলমকে এলাকা ছাড়তে বললেন থানার ওসি


সাংবাদিক ফারুক আলম। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১১:৪৮ এএম

লালমনিরহাটে ফারুক আলম নামের এক সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ওই সাংবাদিককে এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন।

 

ফারুক আলমের বাড়ি জেলার আদিতমারী উপজেলা সদরের টিএনটি পাড়ায়। তিনি বর্তমানে বাংলাট্রিবিউন দৈনিক শেয়ার বিজের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

 

গত ১৩ ফেব্রুয়ারি ওসি আলী আকবরের সই করা স্মারকের একটি ডেভিল হান্টের গোপন তালিকায় ৩৯ নম্বরে সাংবাদিক ফারুক আলমের নাম যুক্ত করা হয়। তালিকায় তাকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য পলাতক দেখানো হয়েছে।

 

বিষয়ে ওসি আলী আকবর প্রথমে ডেভিল হান্টে নাম যুক্ত করার কথা অস্বীকার করেন। পরে তালিকা দেখানো হলে তিনি অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন এবং ভুলটি সংশোধনের আশ্বাস দেন।

 

সাংবাদিক ফারুক আলম ওসিকে বলেন, আমি একজন কবি, লেখক, সংবাদকর্মী বিভিন্ন স্থান থেকে সম্মাননা পেয়েছি। আমার লেখা গল্প-কবিতা পত্রপত্রিকায় ছাপা হয়। আমার পরিবারের এবং বাবা-চাচার বিষয়ে থানায় কোনো অভিযোগ, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) নাই।

 

এরআগে ( মার্চ) ওসি আলী আকবর ডেভিল হান্টের তালিকায় নাম যুক্ত করার বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 

জানা গেছে, ২০২৪ সালের আগস্টে আদিতমারী উপজেলা বিএনপির পার্টি অফিসে হামলার অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারি একটি মামলা হয়। প্রথমে ওই মামলায় ফারুক আলমকে এজাহারভুক্ত করে ৪০ নম্বর আসামি করা হয়। একই দিন এজহার পরিবর্তন করে ফারুক আলমের নাম এজহার থেকে বাদ দেওয়া হয়।


এ সম্পর্কিত আরো খবর