ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কিশোরগঞ্জে ভাঙারির দোকানে পাওয়া গেল মর্টারশেল


ভাঙারির দোকানে পাওয়া গেল মর্টারশেল। ছবি : আকাশ জমিন

  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৪:৪৪ এএম

কিশোরগঞ্জ প্রতিনিধি

 

কিশোরগঞ্জ ভাঙারির দোকান থেকে একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাতে পৌরশহরের একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

 

এলাকাবাসীরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ক্রয় করা বিভিন্ন ভাঙারি জিনিসপত্রের সঙ্গে বোমা সদৃশ একটি পুরোনো বস্তু দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। পরে তিনি জাতীয় জরুরি সেবা৯৯৯ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে এবং খবর দেয়া হয় সেনাবাহিনীকেও। মধ্যরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বস্তুটি একটি মর্টারশেল। পরে তা বালুভর্তি একটি বালতিতে রাখা হয়।

 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এলে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে।ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে বিভিন্ন লোহাজাত বস্তুর সাথে কেউ এটি ভাঙারির দোকানে বিক্রি করেছে। ওই দোকানে লোহালক্কর বিক্রেতার তালিকা সংগ্রহ করে যাচাই বাছাই করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর