কুড়িগ্রাম প্রতিনিধি / : 217
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ ভাঙারির দোকান থেকে একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাতে পৌরশহরের একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ক্রয় করা বিভিন্ন ভাঙারি জিনিসপত্রের সঙ্গে বোমা সদৃশ একটি পুরোনো বস্তু দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। পরে তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে এবং খবর দেয়া হয় সেনাবাহিনীকেও। মধ্যরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বস্তুটি একটি মর্টারশেল। পরে তা বালুভর্তি একটি বালতিতে রাখা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এলে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে।’ ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে বিভিন্ন লোহাজাত বস্তুর সাথে কেউ এটি ভাঙারির দোকানে বিক্রি করেছে। ওই দোকানে লোহালক্কর বিক্রেতার তালিকা সংগ্রহ করে যাচাই বাছাই করা হচ্ছে।