ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নালিতাবাড়ীতে ইয়াবা ও ভারতীয় মদসহ গ্রেফতার ৩


নালিতাবাড়ীতে ইয়াবা ও ভারতীয় মদসহ গ্রেফতার । ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৪:২৩ এএম

শেরপুর প্রতিনিধি
শেরপুর নালিতাবাড়ীতে ৪৮০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ইয়াবাসহ গ্রেফতারকৃত হলেন-উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার হেকমত আলীর পুত্র আমিনুল ইসলাম (৩৫)।

ভারতীয় মদসহ গ্রেফতারকৃতরা হলেন-পৌরশহরের ছিটপাড়া নদীরপাড় মহল্লার হাফিজুল ইসলামের পুত্র তানভীর মিয়া তানজিল (২২) ও তারাগঞ্জ দক্ষিণ বাজার মহল্লার নজরুল ইসলামের পুত্র হাসিবুল ইসলাম ইমন (২৪)।

 বুধবার (১৯মার্চ) পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্যমতে, কতিপয় মাদককারবারিরা মাদক কেনাবেচা করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারানী এলাকায় জনৈক নুর ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ। একই দিনে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকায় মাদক কেনাবেচা করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ বোতল পিস ভারতীয় মদসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার(২০) মার্চ আসামীদের আদালতে পাঠানো হয়। 

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর