ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজশাহীর বাঘায় শাশুড়িকে হত্যা মামলায় জামাই গ্রেফতার


শাকিল আহমেদ ওরফে তছিকুল। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১০:২৯ এএম

রাজশাহীর বাঘায় শাশুড়িকে হত্যা মামলার আসামি জামাই শাকিল আহমেদ ওরফে তছিকুলকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাকিলের বাড়ি বাঘার নিশ্চিন্তপুর গ্রামে।


বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, গত বছরের ২৭ এপ্রিল শ্বাসরোধ করে ও ধারালো দা দিয়ে কুপিয়ে শাকিল তার শাশুড়ি রেহেনা খাতুনকে (৫০) হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলো শাকিল। পুলিশের পাশাপাশি র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত করছিল।


র‌্যাব জানায়, ২০২৩ সালের ৩ আগস্ট রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের (২৫) সঙ্গে বিয়ে হয়েছিল শাকিলের। বিয়ের পর থেকেই মনিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো শাকিল। একপর্যায়ে মনিকা মায়ের বাড়ি চলে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে শাকিল।

২০২৪ সালের ২৭ এপ্রিল শাকিল মনিকার মায়ের বাড়িতে গিয়ে তাকে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করেন লাশ পুকুরে ফেলে দেয়। এরপর থেকেই সে পলাতক ছিলো। বুধবার রাতে এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। রাতেই তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর