ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:৩৮ পিএম


টাঙ্গাইল  প্রতিনিধি

টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। ২০ মার্চ(বৃহস্পতিবার) সকাল সাড়ে ৬ টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১১ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে আসা একটি আলুবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে আসা একটি চালবাহী ট্রাক উত্তরবঙ্গের দিকে রওনা হয়। পথিমধ্যে হাতিয়া এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।


দুর্ঘটনায় চালবাহী ট্রাকের চালক নিহত হন এবং তার সহকারী গুরুতর আহত হন। অপর ট্রাকের চালক এবং হেল্পারও আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।


এ দুর্ঘটনার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় নিশ্চিত হলে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর