বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন: মিষ্টি দোকানদার শওকত আলী, কুঠির শিল্পের দোকানদার মোহাম্মদ জাকারিয়া, শুঁটকির দোকানদার মো. কালু, মো. এন্তু মিয়া ও মুহাম্মদ নেছার।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘সকাল ৭টার দিকে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের আলাদা দু’টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের অন্যান্য দোকান বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। প্রাথমিক ধারণা শওকত আলীর মিষ্টির দোকানের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।'
ক্ষতিগ্রস্ত শুঁটকি দোকানদার মো. কালু বলেন, ‘মুহুর্তের মধ্যে অগ্নিকাণ্ডে আমাদের একই লাইনের পাঁচটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গতকাল আমার পাশের মিষ্টির দোকানদার পানীয়জলসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল তুলেন। তার সবকিছু আগুনে নষ্ট হয়ে যায়। আমাদের পাঁচটি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকাসহ আমাদের ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।'
বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনর্চাজ মো. মিজানুর রহমান বলেন, ‘সকালে বৈলছড়ির হাবিবের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌছি। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের দু’টি দমকলবাহিনী একসাথে কাজ করে পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যথাসময় পৌঁছানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে