ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সিরাজগঞ্জে সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে


তাড়াশ উপজেলার বিভিন্ন সড়ক যেন থকথকে কাদার লেপ্ট । ছবি : আকাশ জমিন

  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১১:১৭ এএম

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খননের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। তাড়াশে অবৈধ ট্রাক্টরে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মাটি বহন করায় তা সড়কে পড়তে থাকে। এতে সামান্য বৃষ্টি হলেই উপজেলার বিভিন্ন সড়ক কাদায় পরিণত হয়। দেখে বোঝার উপায় থাকে না সেগুলো পাকা না কাঁচা সড়ক। বেশিরভাগ সড়ক দিয়ে অতিরিক্ত মাটিবোঝাই ট্রাক-ট্রাক্টর চলাচল করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর এসব যান চলাচল করায় যানগুলো থেকে মাটি পড়ে সড়কে। এরপর বৃষ্টি হলেই তা কাদায় পরিণত হয়।

শুক্রবার (২১ মার্চ) ভোর থেকে বৃষ্টির পর তাড়াশ উপজেলার বিভিন্ন সড়ক যেন থকথকে কাদার লেপ্টে যায়। এতে সড়ক যানবাহন ও পথচারী চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই অকেজো সড়ক নিয়ে এলাকাবাসী অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা যায়, তাড়াশ পৌর শহরের কাউরাইল, সোলাপাড়া, মঙ্গলবাড়িয়া, খুটিগাছা রাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পাকা সড়ক এখন কাদার সড়কে পরিণত হয়েছে। পথচারীরা কাদামাটি গায়ে লাগার ভয়ে চলাচল করতে পারছে না। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল চালকরা। সোলাপাড়া থেকে কাউরাইল আসা মোটরসাইকেল আরোহী রাজু আহমেদ জানান, ‘আমি প্রতিদিন মেয়েকে তাড়াশ পৌর শহরে একটি কোচিং সেন্টারে পড়াতে নিয়ে আসি। কিন্তু এই রাস্তায় অবৈধ ট্রাক-ট্রাক্টর চলাচলের কারণে কী যে কষ্ট হয়েছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। এ ছাড়া অসময়ের বৃষ্টির কারণে দেখে বোঝার উপায় নেই এই সড়কগুলো পাকা না কাঁচা। বৃষ্টির কারণে মোটরসাইকেল নিয়ে কয়েকবার কাদায় পড়ে গেছি।’


মোটরসাইকেলের আরেক আরোহী আব্দুল মমিন জানান, ইটভাটা ও জমি কেটে পুকুর খননের পর ট্রাক্টরে করে মাটি বহনের সময় রাস্তায় পড়ে যায়। সেই মাটি রোদে শুকিয়ে ধুলো হয় আর বৃষ্টি হলে তা কাদায় পরিণত হয়। যা দেখে বোঝার উপায় থাকে না এটা কার্পেটিং করা রাস্তা। এতে সড়কগুলোতে চলাচল করতে পোহাতে হয় চরম দুর্ভোগ। প্রতি‌নিয়ত ঘট‌ছে দুর্ঘটনা‌।


স্থানীয়রা জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে যদি এখনই কোনো ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে কিছুদিনের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমে অবস্থা আরো খারাপ হবে। এজন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।


এ সম্পর্কিত আরো খবর