ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তুরামণির দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে করলেন চীনা যুবক হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৮২

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


  • আপলোড সময় : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ সময় : ৬:০০ পিএম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে  'সিনেমারিনা' প্রকল্পের আওতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) 'রাইটস যশোর'  কর্তৃক   অভিবাসন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক- দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ই নভেম্বর) দিনব্যাপী মাদারীপুর লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের বিষয়বস্তু তুলে ধরেন  'রাইটস যশোর' বেসরকারী  সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত। সাংবাদিকদের অভিবাসন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারী সংবাদকর্মীরা। 

কর্মশালায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অভিবাসনের টার্মিনোলজি,  অনিয়মিত অভিবাসন, ও প্রচার মাধ্যমের সংবেদনশীলতাসহ অন্যান্য বিষয়ে সেসন পরিচালনা করেন আইওএম-এর কেন্দ্রীয় ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম এ্যাসোসিয়েট (আইওএম) অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন এ্যাসোসিয়েট (আইওএম)  তারেক মাহমুদ, প্রোগ্রাম ডিরেক্টর 'রাইটস যশোর'- প্রদীপ দত্ত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


প্রশিক্ষণে বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি হিসেবে কর্মরত মাদারীপুরের ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রশিক্ষনের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। প্রশিক্ষনটি তাদের অভিবাসন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে তারা কাজ করবেন বলেও জানান।

কয়েকজন সিনিয়র সাংবাদিক বলেন, প্রশিক্ষটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে মাদারীপুর একটি উল্লেখযোগ্য জেলা। তাই  নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রশিক্ষনটি পেশাগত দায়িত্ব পালনে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । 

আইওএম-এর কেন্দ্রীয় ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন বলেন, দিনব্যাপী প্রশিক্ষনটি আপনাদের মনোযোগ ও শেখার আগ্রহ দেখে খুব ভাল লেগেছে।  অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে মাদারীপুর একটি উল্লেখযোগ্য জেলা। তাই  নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার প্রচারনার মাধ্যমে সকলে কাজ করে গেলে প্রশিক্ষনটি সফল ও সার্থক হবে বলে আমরা মনে করি।



এ সম্পর্কিত আরো খবর