ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তুরামণির দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে করলেন চীনা যুবক হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৮২

গোয়ালন্দ ফুটবল একাডেমির উদ্যোগে ২১ জন প্রতিভাবান খেলোয়াড় নির্বাচিত


  • আপলোড সময় : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ সময় : ৬:০৯ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের অনুর্ধ্ব-১৬ ও ১৭ বছর বয়সী ফুটবল দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ বাছাই কার্যক্রমে গোয়ালন্দ থেকে ২১ জন ফুটবলার নির্বাচিত হন।


খেলোয়াড় বাছাই কার্যক্রমে নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ইভেন্ট ম্যানেজার মোঃ জিল্লুর রহমান রিপন। গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কাইয়ুম মোল্লা, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ,  সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর কোচ নৃত্যান্দন নন্দী নৃত্য, সহকারী কোচ মোঃ এরশাদ মন্ডল প্রমুখ সহ পৌরসভা ও চার ইউনিয়ন হতে আগত খেলোয়াড়রা।


এবিষয়ে প্রধান অতিথি মুরাদ আল রেজা বলেন, শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। আজকের এ বাছাই কার্যক্রমে যারা নির্বাচিত হবে তাদের জন্য র‌ইল অভিনন্দন ও যারা সুযোগ পাবা না তাদের জন্য র‌ইল শুভকামনা। তিনি এরকম চমৎকার আয়োজনে থাকা সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বাছাই কার্যক্রমের বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি।


এ সম্পর্কিত আরো খবর