ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তুরামণির দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে করলেন চীনা যুবক হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৮২

সমস্যা সমাধানে সংসদ সদস্যের দ্বারস্থ হবেন না কুমিল্লা সিটি প্রশাসক


  • আপলোড সময় : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ সময় : ৬:১৯ পিএম

মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা  প্রতিনিধি 

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, সিটি করপোরেশনের কোনো প্রকল্প বা প্রশাসনিক কাজে সমস্যা দেখা দিলে সে বিষয়ে তিনি কুমিল্লা-৬ আসনের মাননীয়  সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে যাবেন না। কারণ, সংসদ সদস্য হলেও তার কাছে সিটি করপোরেশনের প্রশাসক বা মেয়র অধীনস্থ নন। সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যের সঙ্গে তাঁর কোনো সাংগঠনিক অধীনতা নেই বলেও মন্তব্য করেন তিনি।


নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ইউসুফ মোল্লা টিপু বলেন, বাঘ বাঘিনীকে সঙ্গ দেয়, বাগদাসকে নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন। তাই সিটি কর্পোরেশনের যেকোনো সমস্যা, জবাবদিহিতা কিংবা প্রশাসনিক কাজে তিনি প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার বিভাগের নিকট দায়বদ্ধ থাকবেন। 


মেয়র নির্বাচন প্রসঙ্গে প্রশাসক বলেন, মেয়র নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই। এ ক্ষেত্রে সংসদ সদস্যের ওপর নির্ভর করারও প্রয়োজন নেই। সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ২০১২ ও ২০১৭ সালে পরপর দুইবার নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৭ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কোনো সমর্থন ছিল না বলে দাবি করেন তিনি।তারপরও মনিরুল হক সাক্কু নির্বাচিত হয়েছেন। 


বিগত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ও মনোনয়ন - পরবর্তী পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ইউসুফ মোল্লা টিপু। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে মনিরুল হক চৌধুরী  মনোনয়ন পাওয়ার পর কুমিল্লায় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিরসনে প্রধানমন্ত্রী তাঁকে এবং বর্তমান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী মুহাম্মদ আমিনুল হক রশিদ ইয়াছিনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। কুমিল্লা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা ও সার্বিক সহযোগিতা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।


প্রশাসক আরও স্পষ্ট করে বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের যেকোনো সমস্যা সমাধান এবং প্রশাসনিক বিষয়ে প্রশ্নের জবাব তিনি প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের কাছে দেবেন। স্থানীয় সংসদ সদস্যকে সিটি করপোরেশনের সমস্যা সম্পর্কে অবহিত করা কিংবা এ বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করার কোনো বাধ্যবাধকতা তিনি অনুভব করেন না।


এ সম্পর্কিত আরো খবর