ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান নরেন্দ্র মোদিকে ‘মহান নেতা’ ও ঘনিষ্ঠ বন্ধু বললেন ট্রাম্প ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত এসপি জাহাংগীর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড প্রোটিয়াদের দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত কামব্যাক টাইগারদের ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক ভিনির, সময় নিলেন মাত্র ২০ মিনিট সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের জোরালো প্রস্তাব

পদত্যাগ করলেন এমপি ওসমান ফারুক, আসন শূন্য ঘোষণা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৪৪ পিএম

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। অসুস্থতা ও দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি জাতীয় সংসদে অবহিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে আসনটি শূন্য ঘোষণা করা হয়।


জানা গেছে, মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। তাঁর পাঠানো পদত্যাগপত্রের বিষয়টি বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে উত্থাপন করেন স্পিকার। পরে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়।


পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই ই-মেইলের মাধ্যমে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন তিনি। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওসমান ফারুক।


এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। রাজনীতির পাশাপাশি শিক্ষা ও কৃষি অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।


১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর শিক্ষাজীবন শুরু হয় সেন্ট গ্রেগরীজ স্কুলে। ১৯৫৬ সালে সেখান থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। এরপর ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন।


পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। পরের বছর ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন।


উচ্চশিক্ষার ধারাবাহিকতায় ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শিক্ষা, প্রশাসন ও রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ওসমান ফারুকের পদত্যাগের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনটি এখন শূন্য হলো।


এ সম্পর্কিত আরো খবর