ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান নরেন্দ্র মোদিকে ‘মহান নেতা’ ও ঘনিষ্ঠ বন্ধু বললেন ট্রাম্প ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত এসপি জাহাংগীর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড প্রোটিয়াদের দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত কামব্যাক টাইগারদের ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক ভিনির, সময় নিলেন মাত্র ২০ মিনিট সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের জোরালো প্রস্তাব

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪৩ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা চলছিল বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানাটি ঘেরাও করেন বলে অভিযোগ উঠেছে।


এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এরপর তারা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়।


ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং থানার ক্ষয়ক্ষতি সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল রিসিভ করেননি।


এ সম্পর্কিত আরো খবর