ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান নরেন্দ্র মোদিকে ‘মহান নেতা’ ও ঘনিষ্ঠ বন্ধু বললেন ট্রাম্প ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত এসপি জাহাংগীর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড প্রোটিয়াদের দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত কামব্যাক টাইগারদের ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক ভিনির, সময় নিলেন মাত্র ২০ মিনিট সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের জোরালো প্রস্তাব

নড়াইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কমিউনিটি মিটিং অনুষ্ঠিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৩২ পিএম

কৃষকদের আধুনিক ও সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে এবং সরকারি বিভিন্ন কৃষি উন্নয়ন প্রকল্পের সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নড়াইলে এক গুরুত্বপূর্ণ কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় কৃষক গ্রুপ গঠন, স্কিম নির্বাচন এবং মাটির তলদেশ দিয়ে আধুনিক সেচ নালা বা ব্যারিড পাইপ ব্যবহারের নানা কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নড়াইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ জিএম মোড়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, নড়াইলের আয়োজনে এই কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ফকির। এতে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (বিএডিসি), নড়াইল জোন (ক্ষুদ্রসেচ) মোঃ মেশকাত আলী বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী (বিএডিসি) মোঃ মামুন অর রশিদ এবং স্থানীয় ইউপি সদস্য ইমরুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা।


সভায় বক্তারা জানান, এই কমিউনিটি মিটিংয়ের মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ‘পার্টনার’ (PARTNER) প্রোগ্রামের আওতায় স্কিম নির্বাচন, কৃষক গ্রুপ গঠন, গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি এবং প্রকল্পের অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনাবলী ও কাগজপত্র প্রস্তুতকরণ।


আয়োজকরা আরও জানান, এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো ০.৫ কিউসেক অগভীর নলকূপ স্কিমে সুশৃঙ্খল কৃষক গ্রুপ গঠন ও তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা। পাশাপাশি, কৃষকদের মধ্যে দক্ষ সেচ ব্যবস্থাপনা সম্পর্কে ব্যাপকভাবে অবগত করাও এর অন্যতম লক্ষ্য।


এছাড়া, সভায় আধুনিক সেচ প্রযুক্তির অংশ হিসেবে ‘এন্ড কিট’ (AND KIT) ও ‘বিআইআই’ (Bii) ব্যারিড পাইপ বা মাটির তলদেশ দিয়ে সেচ নালা নির্মাণের সুফল সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সর্বোচ্চ সেচ বিষয়ক সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বিএডিসির কর্মকর্তারা।


এ সম্পর্কিত আরো খবর