ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান নরেন্দ্র মোদিকে ‘মহান নেতা’ ও ঘনিষ্ঠ বন্ধু বললেন ট্রাম্প ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত এসপি জাহাংগীর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড প্রোটিয়াদের দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত কামব্যাক টাইগারদের ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক ভিনির, সময় নিলেন মাত্র ২০ মিনিট সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের জোরালো প্রস্তাব

ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে সংসদে স্পিকারের নতুন তথ্য


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬ সময় : ৫:০৯ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকার জানিয়েছেন, গত ১৪ নভেম্বর পদত্যাগ করেছেন ওসমান ফারুক। বিধি অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি শূন্য হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান।


স্পিকার বলেন, সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করা হয়েছে।


সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র গ্রহণের সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য বলে গণ্য হয়।


সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দেশে ফিরে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না।


সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি ওসমান ফারুক। ওই সময়ও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বিষয়টি জানিয়ে তখন সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।


ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।


এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে এক লাখ ১২ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।


রাজনীতিতে আসার আগে প্রশাসনিক ও আন্তর্জাতিক পর্যায়েও কাজ করেছেন ওসমান ফারুক। তিনি সাবেক আমলা এবং বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবারও সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।


ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন তিনি।


এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতি ছিলেন ওসমান ফারুক।


৮৬ বছর বয়সী এই সংসদ সদস্যের পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। এখন আসনটিতে পরবর্তী সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।


এ সম্পর্কিত আরো খবর