ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

কটিয়াদিতে স্কুল কমিটির সভাপতিকে কেন্দ্র করে ছাত্রদল নেতা খুন


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:২৫ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতিকে কেন্দ্র করে বিএনপি''র দুই গ্রুপের সংঘর্ষে  ০১ জন  নিহত ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কমপক্ষে  ১০  জন আহত । নিহত  আশিক খা(২৩)  মুমুরদিয়া  ইউনিয়নের পূর্ব  চাতল গ্রামের   আরব আলী খার  ছেলে।   আহতরা হলেন- ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী, বোর্ডের সেকশন অফিসার মো. আহাদ খান, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন, বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের সমন্বয়েক মো. রঞ্জন খাঁ, মুমুরদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুহিউদ্দিন সরকার, ছাত্রদল নেতা রাজিব। 


গুরুতর আহত অত্র কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন, সমন্বয়ক রঞ্জন খা বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

 

জানা যায়, ২২ মার্চ শনিবার দুইটার দিকে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের  নবগঠিত এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান চন্দন  নিয়ে এডভোকেট আলী হায়দার বাবলুর  আপত্তির প্রেক্ষিতে  মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটি তদন্ত কমিটি বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় চেয়ারম্যান,নেতাকর্মী সহ সকল পক্ষকে  নিয়ে আলোচনায়  বসেন। এ সময় কমিটির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে  জড়িয়ে পড়ে। এতে ছাত্রদল নেতা আশিক খা মারা যান। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  গুরুতর জখম  হয়েছে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন। বর্তমানে তিনি  বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।


নিহত আশিকের লাশনিয়ে স্বজনরা ও উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা  একটি মিছিল বের করে কটিয়াদী মডেল থানার সামনে অবস্থান নেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা  ঘটনার ইন্দ্রন দাতা অ্যাডভোকেট নজরুল ইসলাম( সহকারী অ্যাটর্নি জেনারেল)  কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 'তদন্ত সাপেক্ষে আশিক খা'র  হত্যা কারিদের শ্রীগ্রই বিচারের  আওতায় আনার দাবি জানিয়েছে।  রিপোর্ট লেখা পর্যন্ত কটিয়াদী থানা পুলিশ এডভোকেট আলী হায়দার বাবলু ও আঞ্জু মিয়া কে গ্রেপ্তার করেন। 


প্রত্যক্ষদর্শী মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী বলেন, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, গ্রেপ্তার দু’জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের অনুসারী। আর নিহত আশিক খান ছাত্রদল নেতা নুরুজ্জামান চন্দনের সমর্থক। 

ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী বলেন, একটি অভিযোগের বিষয়ে আমরা প্রতিষ্ঠানটিতে তদন্ত করার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে আমি এবং আমার সঙ্গে থাকা বোর্ডের সেকশন অফিসার আহাদ খান আহত হয়।


কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান জানান, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজে একটি অভিযোগের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের তদন্তের সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে আশিক নামে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। 


হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


এ সম্পর্কিত আরো খবর