ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

লালমনিরহাটে বিএনপি নেতার উপড় অতর্কিত হামলাআহত ১


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:২৬ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও ভোটমারী ইউনিয়ন বিএন‌পির আহবায়ক শহিদুল ইসলাম(৫০) কে মারধ‌রের অ‌ভি‌যোগ উঠে‌ছে।



রবিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। এ ঘটনায় শনিবার রাতে ভুক্ত‌ভোগী ওই নেতা কালীগঞ্জে থানায় একটি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। এর আগে গত শনিবার রাতে ভোটমারি ইউনিয়ন বিএনপির আহবায়ক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম স্থানীয় ভুল্যারহাট বাজার থেকে ফেরার পথে রাজু লেবু,শিপুসহ কয়েকজন তার উপড় হামলা করে। পরে স্থানীয়রা ওই বিএনপি নেতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।



অ‌ভি‌যোগ ও স্থানীয় সূ‌ত্রে জানাযায়বিএনপি নেতা শহিদুল ইসলামের ছেলে মুনান(২৮)কে নিয়ে স্থানীয় রাজু,লেবু,শিপুদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে বিএনপি নেতা শহিদুলকে একা পেয়ে রাজু,লেবু,শিপুসহ কয়েকজন তার উপড় হামলা করে। পরে স্থানীয়রা ওই বিএনপি নেতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে রাজু,লেবু,শিপুসহ ৯জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণাৎ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।



বিএনপি নেতা শহিদুল ইসলাম জানান, ফ‌্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাজু,লেবু,শিপু দলীয় প্রভাব খাটিয়ে আমার উপর বিভিন্ন সময় নির্যাতন করেছে। আমার ছেলেকে তারা বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার থাকাকালীন মামলা আদায় করা হয়েছিল সেই ক্ষোভ থেকে গত শনিবার রাতে তারা আমার উপর অতর্কিত হামলা চালায়।



শহিদুলের ছেলে মুনান জানান, আমার বাবা স্থানীয় ভুল্যার হাট বাজারে গেলে বাবাকে গতিরোধ করে রাজুসহ ১০/১৫জন হামলা চালায়। পরে আমার বাবাকে বেধড়ক মারধর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।



কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সেলিম মালিক জানান, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি।  ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।


এ সম্পর্কিত আরো খবর