ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

১৩টি চোরাই গরু পাওয়া গেল বিএনপি নেতার গোয়ালঘরে


চোরাই গরুসহ গ্রেপ্তার আসামি। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৪:৩৭ পিএম

নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া ১৩টি গরু এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘরে ছিল গরুগুলো।


এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


জানা গেছে, শনিবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করে। গফুর উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়ার আলহাজ আবুল হোসেন ছেলে।


কাহালু থানা পুলিশ জানায়, নওগাঁ জেলার আত্রাই থানা এলাকা থেকে চুরি হওয়া গরুগুলো বিএনপি নেতা গফুরের বাড়িতে পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে কাহালু থানা পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় ছোটন প্রামাণিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়।


কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিএনপি নেতা গফুরের বাড়ি থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে। আব্দুল গফুর এখনো পলাতক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।


এ সম্পর্কিত আরো খবর