ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

কটিয়াদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, ২৯ জনের বিরুদ্ধে মামলা


আশিক খা | ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৬:১৮ পিএম

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে   ছাত্রদল নেতা আশিক খা( ২৩) হত্যা মামলায় সহকারি অ্যাটর্নি জেনারেলসহ ২৯ জনের নামে  ২৩ মার্চ রবিবার  কটিয়াদী থানায় মামলা দায়ের  করেছেন নিহতের মা রিতা। 


মামলার আসামিরা হচ্ছেন- কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজকোর্টের এপিপি রিয়াজুল ইসলাম সেবক, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি এডভোকেট শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ইনসাফ আলীসহ ২৯ জন। এর মধ্যে এডভোকেট শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেফতার  করেছে পুলিশ।


উল্লেখ্য শনিবার (২২ ই মার্চ) উপজেলার  চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি প্রার্থী সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।  এ সময় চন্দনের সমর্থক   ছাত্রদল  নেতা আশিক খা কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায়  ঢাকা শিক্ষা বোর্ডের দুইজন কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০ জন আহত হন।

অত্র প্রতিষ্ঠানের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন, বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. রঞ্জন খাঁ গুরুতর জখম হয়ে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

 নিহত আশিক খা মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহবায়ক ছিলেন। 


কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান জানান,এজাহারভুক্ত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। 


এ সম্পর্কিত আরো খবর