ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মাহে রমজানে যুক্তরাষ্ট্রে মিশিগানে সিলেটের বিয়ানী বাজারসহ বিভিন্ন সোসাইটির আলোচনা সভা-ইফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৫:২৯ পিএম

তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।

মাহে রমজানে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য মিশিগানে আলোচনা সভা, দোয়া ইফতার পার্টির আয়োজন করলো সিলেটের বিয়ানী বাজার সামাজিক সাংস্কৃতিক সংগঠন (ইনক) মিশিগান।  সংশ্লিষ্ট রাজ্যে বসবাসরত বাংলাদেশেী প্রবাসীদের মাঝে সংখ্যার দিক সিলেটের বিয়ানী বাজার উপজেলা অন্যতম। মিশিগান রাজ্যের হেমট্টামিক সিটিস্থ ঐতিহ্যবাহী সুস্বাদু ব্যবসায়ী প্রতিষ্ঠান আলাদ্দীন রেষ্টুরেন্ট এন্ড সুইট মিটে আজ রবিবার

(/২৩/২০২৫ইং) আয়োজিত এই ইফতার পার্টিতে বিয়ানী বাজার ছাড়াও আমন্ত্রিত অতিথি সিটি-পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা মিলিয়ে প্রচুর প্রবাসী অংশ নেন। সাধারণ সম্পাদক বাছির আহমদের সন্চালনায় এতে সভাপতিত্ব করেন, আজমল হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হেমট্টামিক সিটি কাউন্সিলের কাউন্সিলম্যান আবু মুসা সহ আরো গণমান্য কমিউনিটি ব্যক্তিবর্গ। শেষে ইফতারে অংশ নেন রোজাদারগণ।

এদিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সমিতি,মিশিগানের পক্ষ থেকেও ডেট্রয়েট সিটিস্থ বনফুল রেষ্টুরেন্টে অপর এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বেলাল আহমেদের সন্চালনায় অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন মাষ্টার।

এছাড়াও হবিগন্জ সোসাইটি অব মিশিগান এর উদ্দোগে আরো একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক এম তোহা' সন্চালনা জুয়েল চৌধুরীর সার্বিক দেখবালে সভাপতিত্ব করেন,আবু হুরায়রা দেওয়ান। এতে অংশ নেন অনেক প্রবাসী।

এদিকে ব্রাদার্স এন্ড ফ্রেন্ডস প্রোগ্রাম মিশিগানের উদ্দোগে আলিফ রেষ্টুরেন্টে ইফতার ডিনারের আয়োজন করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল নাগরিকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। ওয়ারেন সিটিস্থ মসজিদ বানকেট হলে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান এবং ওয়াসিম ইন্টারন্যাশনাল রিয়েলিটি প্রতিষ্ঠানের কর্ণধারের উদ্দোগে আল শাহী প্যালেস এন্ড রেষ্টুরেন্টে ইফতার পার্টি হয়েছে। এতে বিভিন্ন দেশীয় কমিউনিটির ব্যক্তিবর্গ সহ প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।


এ সম্পর্কিত আরো খবর