ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার


গ্রাফিক্স : আকাশ জমিন

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

রুপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার বাড়িয়াছনি এলাকায় ও  রাতে  বরুনা  এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।


নিহত সুমা আক্তার বাড়িয়াছনি এলাকার আউয়ালের স্ত্রী ও রায়হান বরুনা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। 


 রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার বিকালে বাড়িয়াছনি এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে গৃহবধু সুমা আক্তার। স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

 অপরদিকে,  রাত  ৮ টার দিকে বরুনা এলাকায় তাইজুল নামে এক ব্যক্তির বাড়ীতে সিলিংফ্যানের সাথে রশি পেচানো অবস্থায়  রায়হান এর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে ময়নাতন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে জানা যাবে।

 লাশ দুটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর